শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আমরাই জিতবো : বেনিয়ামিন নেতানিয়াহু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টুইট বার্তায় বলেছেন, তার দেশ ‘জিতবে’। এর আগে তিনি বলেছিলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল ইসরায়েলি সেনাবাহিনী।’ এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি মিত্রদের সহায়তায় আমরা ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ড রক্ষা করতে পেরেছি।খুব সামান্য ক্ষতি হয়েছে আমাদের।’
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই আইডিএফ এবং হোমফ্রন্ট কমান্ডের প্রকাশিত নির্দেশাবলির প্রতি সতর্ক এবং মনোযোগী থাকতে হবে। আমাদের অবশ্যই প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ এরপর তিনি বলেন, ‘ইরানের আক্রমণকে আমরা ব্যর্থ করে দিয়েছি এবং আমরা তা সফলভাবে করেছি।ইরানের হামলা মোকাবেলায় মিত্র আমেরিকাকে পাশে পেয়েছে ইসরায়েল। এ ছাড়া এ ঘটনার পর আরো দুই দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। দেশ দুটি হলো ব্রিটেন ও ফ্রান্স। এ দুই দেশের পক্ষ থেকেই ইসরায়েলে ইরানের হামলার সমালোচনা করা হয়েছে।

আমেরিকা, ব্রিটেনের সেনারা গুলি করে ইরানের একের পর এক ড্রোন ধ্বংস করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট দেশের সামরিক বাহিনী।

সূত্র : বিবিসি

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর