শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আর্জেন্টিনা-চিলি উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০৭ টাইম ভিউ

আর্জেন্টিনা ও চিলির উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (২ মে) ভূমিকম্পে দেশ দুটির উপকূলীয় অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।  বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। এরপর চিলি তাদের মেগালেন প্রণালীর পুরো এলাকায় সুনামির সতর্কতা জারি করে।

সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন সতর্কতা দিয়ে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সেবা অ্যান্ট্রার্টিক অঞ্চলের সৈকত এলাকা থেকে সব মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে আর্জেন্টিনার পক্ষ থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি।ইউএসজিএস জানিয়েছে, অ্যান্টার্টিকা এবং ক্যাপ হর্নের মাঝামাঝির ড্র্যাক প্যাসেজে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এটির প্রভাবে বিপজ্জক সুনামি আঘাত হানতে পারে। যা ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যের উপকূলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে চিলির পুয়েত্রো উইলিয়ামসে স্থানীয় সময় ১৮টা ৫৫ মিনিটের দিকে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা দেয় তারা। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক উপকূল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর