শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮১ টাইম ভিউ

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শাবলু মাতাব্বর ফরিদপুর জেলার দরগা বাজারের নাছিরাবাদ এলাকার মৃত রফিক মাতব্বরের ছেলে। তিনি কাজের সুবাদে আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকতেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টসকর্মী। ৫ বছর আগে সৎ বাবা শাবলু মাতাব্বরের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার। আর অভিযুক্ত শাবলু মাতব্বর কোনো কাজ কর্ম না থাকায় বাসায় সন্তানদের দেখাশোনা করতেন। সেই সুযোগে তার স্ত্রী চাকরিতে চলে গেলে সৎ মেয়েকে ধর্ষণ করত সে। পরে ওই কিশোরী একাধিকবার ধর্ষণের কথা তার মাকে জানায়।

এরপর গত রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কিশোরীকে পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে কিশোরীর সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর