শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ ১৬ কারখানা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আজ শনিবার ১৬টি কারখানা বন্ধ রয়েছে। ওই এলাকার ১৮৬৩টির মধ্যে বাকি কারখানাগুলোতে উৎপাদন চালু আছে। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকেরা। এদিকে, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক (মন্ডল নীট ওয়্যার) কারখানার শ্রমিকেরা কারখানা খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কটিতে দেখা দেয় যানজটের।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন লুসাকা কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে মণ্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন।শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রম আইন ২০০৬ সালের ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে।

 

শিল্প পুলিশ জানায়, আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। শ্রমিক উপস্থিতিও রয়েছে স্বাভাবিক দিনের মতোই। টঙ্গাবাড়ি এলাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধ করে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শিল্পাঞ্চলে গত কয়েক দিনের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছে। শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর