সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করলেন সাত কলেজের শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন তারা।রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এই আন্দোলন চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

এ সময় ঢাবি কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের ঘোষিত পরীক্ষার সময়সূচী স্থগিত করে একটি নোটিশ জারি করে। একইসঙ্গে তাদের দাবি পূরণের আশ্বাস দেয়। এরপর শিক্ষার্থী আপাতত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

নোটিশে বলা হয়েছে, ২৩ আগস্ট প্রকাশিত সময়সূচী অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষ (২০২২ সালের) পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার সময়সূচী এবং ফরম পূরণের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

নোটিশ পাওয়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু বলেন, “আন্দোলনে আমাদের ১৩ জন শিক্ষার্থী অসুস্থ হয় পড়েছেন। তারা এখন হাসপাতালে ভর্তি আছেন। আন্দোলনে কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ আসেননি। তবে শেষ বেলায় তারা আমাদের নোটিশ দিয়েছে।”

তিনি আরও বলেন, “কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আমাদের প্রমোশন দিতে তারা পজিটিভ। পরবর্তী বর্ষের পড়াশোনা করতে বলেছে। তারা সেই নোটিশে আমাদের জানিয়েছে, ২৯ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের বিশেষ সেমিনার কক্ষে আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাই আপাতত আমরা আন্দোলন আজকের মতো স্থগিত ঘোষণা করেছি।”

দাবি মানা না হলে গণমাধ্যমের সাহায্যে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর