শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

‘ইইউ রাষ্ট্রদূতদের রাশিয়া থেকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত’

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) রাষ্ট্রদূতদের রাশিয়া থেকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আসন্ন রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপের দেশগুলো হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কা থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সংশ্লিষ্ট রাষ্ট্রদূতেরা এ তলবে সাড়া দেননি। এ বিষয়টিকে ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন মেদভেদেভ।নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইইউয়ের রাষ্ট্রদূতেরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজি হননি। তারা সম্ভবত ব্রাসেলসের (ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর) পরামর্শেই এ কাজ করেছে।’

এরপর মেদভেদেভ বলেন, ‘এ ধরনের কাজ সম্পূর্ণরূপে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যারা এ কাজ করেছে, তাদের রাশিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত।’

মেদভেদেভ ইইউ কূটনীতিকদের ‘রাজনৈতিক মূর্খ’ বলেও আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘তারা জানেই না, তাদের কাজ কী।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর