শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

ইউক্রেন যুদ্ধের অবসান চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ সাময়িক যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চায়। শুক্রবার মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক সাক্ষাতে পুতিন এ কথা বলেন। ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে মস্কো সফর করেছেন ওরবান।

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন অভিযোগ তুলে বলেন, ইউক্রেন সরকার সাময়িক যুদ্ধবিরতির সুযোগে নিজের ক্ষতি পুষিয়ে নতুন উদ্যোমে আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে। তবে রাশিয়া চলমান যুদ্ধের পুরোপুরি অবসান চায়।এ সময় যুদ্ধ শেষ করার জন্য কিছু শর্ত ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, যুদ্ধ শেষ করার আগে ডনবাস অঞ্চলের পাশাপাশি ঝাপোরেজিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করে নিতে হবে।

পুতিন এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য দেশটিকে ন্যাটোভুক্ত না করার সিদ্ধান্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন। তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা রুশ প্রেসিডেন্টের এ আহ্বানে সাড়া না দিয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়।

ক্রেমলিন বলছে, এখনই যুদ্ধ বন্ধের রুশ প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনের তাড়াহুড়ো করার দরকার নেই। মস্কো এ বিষয়ে কিয়েভকে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর