রাশিয়া ইউক্রেনের তিনটি অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলা চালিছে। স্থানীয় সময় আজ শনিবার এই হামলা চালানো হয় বলে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী গালুশচেঙ্কো জানিয়েছেন। হামলায় সরঞ্জামের বেশ ক্ষতি হয়েছে এবং কমপক্ষে একজন জ্বালানিকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
গালুশচেঙ্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, রাশিয়া মধ্য ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল এবং লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্কের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালায়।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটিইকে বলেছে, তাদের চারটি তাপবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিটিইকে এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুরা আবারও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। কম্পানির যন্ত্রপাতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সংস্থাটি হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে, তবে বিশদ কোনো বিবরণ দেয়নি।
গত ২২ মার্চ থেকে রুশ বাহিনী ইউক্রেনীয় জ্বালানি স্থাপনায় বোমা হামলা চালিয়ে আসছে। এ ছাড়া প্রায় প্রতিদিন তাপ ও জলবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য শক্তি অবকাঠামোতে আক্রমণ করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাপ উৎপাদনের প্রায় ৮০ শতাংশ এবং জলবিদ্যুৎ ক্ষমতার প্রায় ৩৫ শতাংশ হারিয়েছে।
সূত্র : রয়টার্স