শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইউরোপের প্রধান দায়িত্ব এখন রাশিয়াকে থামানো: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৫ টাইম ভিউ

ইউরোপের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো ‘রাশিয়াকে থামানো’। তিনি মনে করেন, শুধু রাশিয়ার সম্পদ জব্দ করাই নয়, তা বাজেয়াপ্ত করাও জরুরি বলে মন্তব্য করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (৩১ জুলাই) ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হেলসিংকি+৫০ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, “রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে-তাদের থামাতে হবে। এখন সময় এসেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার, শুধু ফ্রিজ করে রাখা নয়। এই সম্পদ যুদ্ধ নয়, শান্তির জন্য ব্যবহার করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাশিয়া থেকে দীর্ঘমেয়াদে নিজেকে রক্ষা করতে হবে।”

জেলেনস্কি বলেন, “যদি বিশ্ব রাশিয়ায় শাসনব্যবস্থার পরিবর্তনের উদ্যোগ না নেয়, তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো প্রতিবেশী দেশগুলোকে অস্থির করতে থাকবে।”

তিনি বলেন, “ইউরোপের এখন প্রধান কাজ হচ্ছে রাশিয়াকে থামানো এবং নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে শক্তি বৃদ্ধি করা।”

উল্লেখ্য, হেলসিংকি+৫০ সম্মেলনটি ১৯৭৫ সালের হেলসিংকিফাইনালএক্ট-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে। স্নায়ুযুদ্ধ চলাকালে পূর্ব ও পশ্চিমা ব্লকের মধ্যে সম্পর্ক উন্নয়ন, নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক বিষয় নিয়ে আলোচনার ভিত্তি স্থাপন করেছিল এই চুক্তি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর