সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

ইতিহাস গড়ে চাঁদের কুমেরুতে ভারতের চন্দ্রযান-৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১১৮ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : রহস্যে ঘেরা চাঁদের কুমেরু অর্থাৎ দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রাখতে চলেছে ভারত। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের ওই অংশে নামবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার। যাতে খুলতে চলেছে মহাকাশ গবেষণার নতুন দুয়ার।

এর সঙ্গেই ইতিহাস সৃষ্টি করল ভারত। বিগত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন(ইসরো)-র বিজ্ঞানীরা।

প্রায় এক হাজার ইঞ্জিনিয়ার এবং গবেষকরা দিনরাত কাজ করেছেন চন্দ্রযান-৩ মিশন সফল হওয়ার জন্য। ভারত যাতে চাঁদ ছুঁতে পারে তার পেছনে একাধিক মানুষের মেধা ও অক্লান্ত পরিশ্রম রয়েছে। অবশেষে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম সফল হলো। বুধবার নির্ধারিত সময়েই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল চন্দ্রযান-৩।

১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর চন্দ্রযান-৩ চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল। ইসরো প্রকাশ করেছে সেসব ছবি। ধীরে ধীরে তা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং কক্ষপথ উত্তোলন করা হতে থাকে। গত ৫ অগাস্ট তা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। কক্ষপথের একের পর এক ছবি ধরা পড়েছে ল্যান্ডারের ক্যামেরায়। ইসরো-র এই মিশনের জন্য খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৬১৫ কোটি টাকা।

চন্দ্রযান-২ এর ব্যর্থতার পর চন্দ্রযান ৩ যাতে সফল হবে কি না এ শঙ্কাও ছিলো বিজ্ঞানীদের মনে। অবশেষে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর