শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আজ সোমবার এই অগ্ন্যুৎপাতে আকাশে পাঁচ কিলোমিটারেরও বেশি (তিন মাইল) জায়গাজুড়ে বিশাল ছাই ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ গত সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে আকাশে ছাই ছড়িয়ে পড়তে দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি আগ্নেয়গিরির চূড়া থেকে পাঁচ কিলোমিটারেরও বেশি ওপরে পৌঁছেছে। এটা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতগুলোর একটি। সোমবার এক বিবৃতিতে ভূতত্ত্ব সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বলেন, ধূসর-কালো ছাইয়ের স্তম্ভটি ‘ঘন তীব্রতায়, পশ্চিম দিকে ঝুঁকে পড়েছে।

ওয়াফিদ আগ্নেয়গিরির ছাই থেকে রক্ষা পেতে আশেপাশের বাসিন্দাদের বাইরে যাওয়ার সময় মাস্ক এবং চশমা পরার আহ্বান জানিয়েছেন। গত শনিবার আগ্নেয়গিরিটি থেকে ছোট পরিসরে অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল। আগ্নেয়গিরির গর্তের চারপাশে তিন থেকে পাঁচ কিলোমিটার (দুই থেকে তিন মাইল) এর মধ্যে যাওয়া নিষিদ্ধ করে দ্বিতীয়-সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

ইবু ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি।

গত বছর ২১ হাজারের বেশি বার অগ্ন্যুৎপাত হয়েছিল। জিওলজি এজেন্সির কর্মকর্তা সোফিয়ান প্রিমুলিয়ানা বলেন, ২০২৩ সালে প্রতিদিন গড়ে ৫৮ বার অগ্ন্যুৎপাত করে রেকর্ড করেছে ইবু। ইন্দোনেশিয়া একটি বিশাল দ্বীপপুঞ্জে ঘেরা দেশ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপের সম্মুখীন হয় দেশটি।

সূত্র: আল-অ্যারাবিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর