শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫, নিখোঁজ ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুইজন। গত শনিবার দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তরাজায়ে ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান সুলাইমান মাইলার এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্রা আবদুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, অতি বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে তানা তরাজা এলাকার দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি ঘর বিধ্বস্ত হয়েছে। দুর্যোগ আক্রান্ত ওই এলাকাটি পাহাড়ি হওয়ার কারণে উদ্ধারকারীদের সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। এর মধ্যেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের সন্ধানে বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন, শনিবার মধ্যরাতের কিছু সময় আগে গ্রামের একটি ঘরে পারিবারিক আয়োজন চলছিল। এসময় পাহাড় থেকে ধসে আসা কাদামাটিতে গ্রামের কিছু অংশ একদম চাপা পড়ে যায়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর