শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইরান যুদ্ধের প্রভাবে রাশিয়ার তেল রপ্তানির আয় দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১২ টাইম ভিউ
ইরান যুদ্ধের প্রভাবে রাশিয়ার তেল রপ্তানির আয় দ্বিগুণ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণে পশ্চিমা নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা আসায় রাশিয়ার তেল রপ্তানি আয় গত মার্চে প্রায় দ্বিগুণ বেড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এই তথ্য জানিয়েছে।

আইইএ-র প্রতিবেদন অনুযায়ী, গত মাসে তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় হয়েছে ১ হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) ডলার। ফেব্রুয়ারি মাসে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের রপ্তানি দৈনিক ৩ লাখ ২০ হাজার ব্যারেল থাকলেও মার্চে তা বেড়ে দৈনিক ৭১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর আরোপ করা কিছু বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মূলত সমুদ্রে ভাসমান তেলবাহী জাহাজগুলো থেকে বিভিন্ন দেশকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত তেল কেনার অনুমতি দেওয়ার ফলে রাশিয়ার রপ্তানি আয়ে এই উল্লম্ফন দেখা দিয়েছে। সূত্র : আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর