শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে :যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ টাইম ভিউ
ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে :যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি

ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে এবং এতে যুক্তরাষ্ট্রের স্বার্থও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।শুক্রবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের বোঝা উচিত, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপ গোটা অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করবে। তিনি বলেন, এর পরিণতি যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়ে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। এই মন্তব্যের পরই ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।একই দিনে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যেকোনো অজুহাতে ইরানের নিরাপত্তায় আঘাত হানার চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, ইরানের নিরাপত্তা একটি ‘রেড লাইন’ এবং দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য এবং তার জবাবে তেহরানের কঠোর অবস্থান নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়িয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর