শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী ইরানের দক্ষিণ-পূর্বে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একাধিক সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে।এতে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এই হামলা চালানো হয়। জাইশ আল-আদল গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে।

হামলাটি তেহরানের বিরোধী সুন্নি মুসলিম সশস্ত্র গোষ্ঠী ‘জাইশ আল-আদল (আর্মি অফ জাস্টিস)’ চালিয়েছে বলে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি জানিয়েছে। তিনি এটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছেন। জাইশ আল-আদল গোষ্ঠীটিও এ হামলার দায় স্বীকার করেছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানিয়েছে।

ইরিনা আরো জানিয়েছে, হামলায় পাঁচ নিরাপত্তাকর্মী ও পাঁচ হামলাকারী নিহত হয়েছে।

গোষ্ঠীটি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহার শহরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়। এদিকে সোমবার দামেস্কে ইরানের কনস্যুলেটকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় দুইজন জ্যেষ্ঠ আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন ইরানি সামরিক কর্মী নিহত হন। এর মধ্যেই নতুন এই হামলার ঘটনা ঘটল।
ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হামলাকারী নিহত এবং অনেকে আহত হয়েছে। তবে নির্দিষ্ট হতাহতের সংখ্যা তিনি জাননি। জইশ আল-আদল গোষ্ঠীটি ২০১২ সালে গঠিত হয়। তেহরানের দলটিকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে।

সূত্র: আল-অ্যারাবিয়া

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর