শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইরানের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি ইসরায়েলের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করায় ইরানের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শ’রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

এখন পর্যন্ত ইরানের হামলার জবাবে পাল্টা কোনো হামলা চালায়নি ইসরায়েল। তবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী বেনি গানজ বলেছেন, যখন উপযুক্ত সময় আসবে তখন ইরানের ওপর প্রতিশোধ নেবেন তারা।

বেনি গানজ বলেছেন, ‘আমরা একটি আঞ্চলিক জোট গঠন করব এবং যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমরা ইরানের ওপর প্রতিশোধ নেব।’

ইরানের এই অভূতপূর্ব হামলার পর রবিবার বৈঠকে বসেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

এদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এসব অস্ত্র তাদের বড় কোনো ক্ষতি করতে পারেনি।

তবে ইরান এটিকে একটি সফল হামলা হিসেবে অভিহিত করেছে এবং তারা জানিয়েছে, তাদের অভিযান শেষ হয়েছে।

ইরান আরো দাবি করেছে, সিরিয়ায় কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের যেসব সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল তার সবগুলোতেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইরান থেকে যেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেগুলোর ৯৯ শতাংশ ধ্বংস করে দেওয়া হয়েছে।

দখলদার ইসরায়েলে অভিযান শেষ হওয়ার পর পর ইরান হুমকি দিয়েছে, যদি তাদের ভূখণ্ড এবং অন্যান্য দেশে থাকা অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েল কোনো হামলা চালায় তাহলে পরবর্তী হামলা আরো বেশি কঠোর হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর