শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানের তাবরিজ ও শিরাজ শহরে নতুন করে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৩ টাইম ভিউ

ইরানের তাবরিজ শহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। যদিও এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শুক্রবার ভোররাতে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি অভিযানে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় আকারের হামলা চালায় ইসরায়েল। এতে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করা হয়।ইসরায়েলের এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং খাতাম-আল-আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান গোলাম আলি রাশিদ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এছাড়া ছয়জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হন, যারা হলেন: আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি।

এই হামলার জবাবে ইরানও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের জেরুজালেমে দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানির মজুদ। আতঙ্কে সাধারণ মানুষ দোকানপাটে ভিড় করছে। তেল আবিবের রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। শুক্রবার রাত ৩টার দিকে ইসরায়েলের জনগণের ঘুম ভাঙে সাইরেন ও মোবাইল সতর্কবার্তায়। সরকার জানায়, দেশটির সামনে একটি গুরুতর হুমকি রয়েছে এবং সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছে থাকে।

ইসরায়েলের জরুরি বিভাগ জানায়, দেশে রক্ত সংগ্রহ জোরদার করা হচ্ছে এবং কিছুটা সুস্থ রোগীদের হাসপাতাল থেকে ছাড় দেওয়া হচ্ছে। সেইসঙ্গে পশ্চিম তীরের সব ফিলিস্তিনি শহরে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইতোমধ্যে ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন তাদের দিকে রওনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর