মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে বিপুল পরিমাণ জনশক্তি পাঠানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ ৯ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত ফজলুর রহমানের যেসব কথায় ১০ মিনিট অচল সংসদ পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ :আইএমএফ-এর প্রতিবেদন ওপেক ছাড়ল আমিরাত, বৈশ্বিক তেল রপ্তানিকারক গোষ্ঠীতে বড় ধাক্কা গত এক মাসে তেল বিক্রি করে ইরানের আয় বেড়েছে ৪০ শতাংশ ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজীকরণে সরকারের পদক্ষেপ :সংসদে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গি নেই, উপদেষ্টা বলছেন আছে কালবৈশাখীর প্রভাবে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম

ইরানের নতুন প্রস্তাবে ‘নাখোশ’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ইরানের নতুন প্রস্তাবে ‘নাখোশ’ ট্রাম্প

যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাবটি দিয়েছে ইরান, তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারেনি। কারণ, তিনি মনে করছেন নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই প্রস্তাবটি ভালোবাসেননি। কারণ তার মতে, নতুন প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়নি।

তবে ইরানের নতুন প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করেছেন বলে জানা গেছে।

গত ১১ এপ্রিল ইসলাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসনে অতি সম্প্রতি তিন স্তর বা পর্যায়ের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। এ যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোও হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে বসতে চায় সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে সেই সংলাপ হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর