শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঢাকার দ্রুত সহযোগিতা চায় ভারত আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে : নাহিদ ইসলাম অবশেষে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা, শেষ মমতার দীর্ঘ শাসন ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, তাদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের জ্বালানি আধিপত্য ডুবছে হরমুজেই!

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানের ফোনালাপ

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধবিরতি ধরে রাখার প্রচেষ্টা এবং আঞ্চলিক পরিস্থিতি উঠে আসে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইসহাক দার এবং আরাগচি আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং ইসলামাবাদের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন।

তিনি আরও বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী টেকসই সংলাপ ও সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন, যাতে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।মুখপাত্র জানান, আরাগচি এই প্রক্রিয়ায় পাকিস্তানের নিরবচ্ছিন্ন ও গঠনমূলক মধ্যস্থতার ভূমিকার প্রশংসা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

তবে পাকিস্তানের সেনাবাহিনী আলাদাভাবে ফিল্ড মার্শাল আসিম মুনির ও আরাগচির কথোপকথনের বিস্তারিত প্রকাশ করেনি। উল্লেখ্য, চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে।

এদিকে ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ইরানের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর