শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৭ টাইম ভিউ
ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের একটি অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত রাসায়নিক পদার্থ কারখানা স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (৪ এপ্রিল) এই হামলায় মাহশাহর বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলসহ অন্যান্য শিল্প এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, স্থানীয় সময় সকালে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণ ঘটে, যদিও সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর মাহশাহর পেট্রোকেমিক্যাল এলাকায় আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যদিও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

ওই কর্মকর্তা আরও জানান, ফজর ১ ও ২, রেজাল এবং আমির কবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলো এই হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, হামলার জেরে আহত ও নিহত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এছাড়াও সকাল ১১টায় খোররামশাহরের শালামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এরপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান আবু আলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এখন পর্যন্ত মাহশাহর এবং বন্দর-ই ইমাম খোমেনি হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ অর্থনৈতিক পেট্রোকেমিক্যাল অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কমান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এলাকার সক্রিয় শিল্প ইউনিটগুলো থেকে সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, নির্গত কোনো সম্ভাব্য ক্ষতিকর পদার্থ বর্তমানে নিকটবর্তী শহরগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর