শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৩৮ টাইম ভিউ

ইসরায়েলি কারাগারে একজন ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি বন্দি সমিতিগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। চার মাসেরও বেশি সময় আটক থাকার পর ইসরায়েলি কারাগারে তার মৃত্যু ঘটে। ইসরায়েলি জেল পরিষেবাও নিশ্চিত করেছে, গত ১৯ এপ্রিল ইসরায়েলের ওফার কারাগারে মারা যান ডা. আল-বুর্শ।

৫০ বছর বয়সী ডা. আদনান আল-বুর্শ আল-শিফা হাসপাতালের অর্থোপেডিকসের প্রধান ছিলেন। এ বিষয়ে প্রকাশিত একটি বিবৃতিতে ইসরায়েল বলেছে, জাতীয় নিরাপত্তার কারণে তাকে আটক করা হয়েছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিশদ কোনো বিবরণ দেওয়া হয়নি এবং জেল পরিষেবার পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনি বন্দি বিষয়ক আইনি সহায়তা গোষ্ঠীগুলো বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছে, ডা. আল-বুর্শের মৃত্যু একটি ‘হত্যা’।

তার মৃতদেহ এখনো ইসরায়েলি হেফাজতে রয়েছে।
ডা. আল-বুর্শ গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে অর্থোপেডিকসের প্রধান ছিলেন। যেখানে ইসরায়েলি সশস্ত্র বাহিনী বেশ কয়েকবার অভিযান চালিয়েছিল। ডা. আল-বুর্শ অস্থায়ীভাবে উত্তর গাজার আল-আওয়াদা হাসপাতালে কর্মরত অবস্থায় তাকে ইসরায়েলি বাহিনী আটক করে নিয়ে যায়।

সহকর্মীরা প্রয়াত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাকে ‘সহানুভূতিশীল’ এবং একজন ‘বীর’ বলে অভিহিত করেছেন।
আল-শিফার পরিচালক ডা. মারওয়ান আবু সাদা বলেছেন, ‘তার মৃত্যুর সংবাদ মানব আত্মার পক্ষে সহ্য করা কঠিন।’ আরেক সহকর্মী ডা. সুহেল মাতার তাকে গাজার সব হাসপাতালের প্রতিটি অর্থোপেডিক বিভাগের জন্য ‘সেফটি ভালভ’ বলে অভিহিত করেছেন। ডা. মাতার বিবিসিকে বলেছেন, ‘তার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন।

কারণ এই চিকিৎসক সারা জীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং নিজের খরচে বহু কাজ করেছেন।’
তিনি তার প্রয়াত সহকর্মীকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন, যিনি কখনোই কাজ নিয়ে ক্লান্তি বোধ করেননি। তিনি সবাইকে ভালোবাসতেন এবং তার মুখের হাসি কখনো ফুরাত না।

পশ্চিম তীর এবং গাজায় মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ বলেছেন, তিনি ডা. আল-বুর্শের মৃত্যুর খবরে ‘অত্যন্ত উদ্বিগ্ন’। ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য কূটনৈতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের হাতে নিহত মেডিক্যালকর্মীদের মোট সংখ্যা এখন ৪৯৬ জন। এতে আরো বলা হয়, আরো এক হাজার ৫০০ জন আহত হয়েছেন এবং ৩০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসকেন্দ্রগুলো আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত হলেও হামলা চলছে। ইসরায়েল অভিযোগ করেছে, হামাস তাদের সামরিক অভিযানের জন্য হাসপাতালগুলো ব্যবহার করছে। তবে হামাস তা অস্বীকার করেছে।

সূত্র : বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর