শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঈদুল আজহার বার্তায় ইসরাইলকে ‘উপড়ে ফেলার’ অঙ্গীকার মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯২ টাইম ভিউ
ঈদুল আজহার বার্তায় ইসরাইলকে 'উপড়ে ফেলার' অঙ্গীকার মোজতবা খামেনির

পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় ঘোষণা দিয়েছেন, ইসরাইলকে ‘অবশ্যই সমূলে উৎখাত বা উপড়ে ফেলতে হবে এবং তা করা হবেই’। ইসরাইলকে ‘এই অঞ্চলের একটি বিপজ্জনক ও মারাত্মক ক্যানসারযুক্ত টিউমার’ হিসেবেও বর্ণনা করেছেন মোজতবা খামেনি। ইরানি সংবাদ সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

খামেনি বলেছেন, চাপিয়ে দেয়া দ্বিতীয় যুদ্ধের সময়ে ইরান তার বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসনকে অসহায় করে তুলেছিল এবং এটিকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর চপেটাঘাত’ বলে অভিহিত করেছেন। বার্তায় বলা হয়েছে, এ বছরের হজ মৌসুম যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বর্জনের আহ্বানকে এক বিশেষ গুরুত্ব দিয়েছে এবং ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘ইসরাইলের ধ্বংস হোক’ ইসলামি উম্মাহর প্রধান স্লোগানে পরিণত হবে। মোজতবা খামেনির মতে, ‘ভবিষ্যৎ হলো ইসলামি উম্মাহ এবং নতুন ইসলামী সভ্যতার।’ সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর