শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ টাইম ভিউ
উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত ৫

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।  বুধবার (২৮ জানুয়ারি)সকালে বারামতি বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সংবাদমাধ্যমের  খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার, উড়োজাহাজের ২ পাইলটসহ ৫জন নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ১ ঘণ্টা পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ছিল বোম্বার্ডিয়ার লিয়ারজেট-৪৫ বিজনেস জেট। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে আছে। পাশাপাশি সেখানে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

খবর অনুসারে, উড়োজাহাজটি বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। তবে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

আরেকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ছবিতে দেখা যায়, উড়োজাহাজটি সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে।অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে—তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর