শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

উত্তেজনার মধ্যেই ইসরাইলকে সতর্কবার্তা দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক ইস্যুতে ইসরাইলকে সতর্কবার্তা দিয়েছে ইরান।দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইসরাইল অমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরাইল ও তার পশ্চিমা মিত্ররা। তবে বরাবরই তাদের এ অভিযোগ নাকচ করেছে তেহরান। কিন্তু এবার শুধু নাকচ করেই থামেননি তারা। রীতিমতো তেলআবিবকে শাসিয়েছেন কামাল খারাজি।

ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা আমাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হব। গত মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের এক হামলায় ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহতের ঘটনায় ইসরাইলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান, এতে দুদেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলছে। চলমান এই উত্তেজনার মধ্যেই ইসরাইলকে সতর্ক করল তেহরান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর