শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

‘উৎসব শুরু’ প্রসঙ্গে মমতাকে ধুয়ে দিলেন চন্দ্রিল

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

আমি মেরেছি। ক্যাচ উঠেছে। বলটা উপর থেকে পড়ছে। ফিল্ডার দাঁড়িয়ে আছে, মোক্ষম সময়ে ক্যাচটি ধরবে বলে। বলটা শূন্যে। এসময় ‘উৎসব শুরু’ হয়ে গেলো। তাহলে ফিল্ডার ক্যাচ ধরলেও আমি কিন্তু আউট হব না। এ তো ভারী মজার ব্যাপার, তাই না?’

বিদ্রুপ মাখানো ভঙ্গিতে কথাগুলো বলছিলেন কলকাতার জনপ্রিয় প্রাবন্ধিক, বিতার্কিক ও লেখক চন্দ্রিল ভট্টাচার্য। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিভায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি, পশ্চিমবঙ্গের আরজি কর কাণ্ডের পর প্রায় এক মাস ধরে উত্তাল পশ্চিমবঙ্গ। যখন সচেতন নাগরিক ন্যায়বিচারের দাবিতে দিনের পর দিন আন্দোলন করছেন; যখন কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রামে মোমের আলোয় ‘রাত দখল’ করা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের দুর্গাপুজোর উৎসবে ফিরতে অনুরোধ করলেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) নবান্নের প্রশাসনিক বৈঠকে রাত দখলের কথা সরাসরি উল্লেখ না করলেও মমতা বলেন, ‘প্রতিদিন রাতে আপনারা রাস্তায় থাকছেন। অনেক মানুষের তো অসুবিধা হয়। অনেক বয়স্ক মানুষ আছেন মাইকের আওয়াজে তাদের অসুবিধা হয়, ঘুম হয় না। এক মাস তো হয়ে গেল, এক মাস ১ দিন। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’

মমতা বন্দ্যোপাধ্যায় সকল রাজ্যবাসীকে আহ্বান জানান উৎসবে সামিল হওয়ার। ঠিক কোন মানসিকতা থেকে তিনি এই আবহে এমন উৎসবের আহ্বান জানাতে পারেন, তা নিয়ে প্রতিবাদে মুখ খুলতে শুরু করেছেন তারকারা। মুখ খুললেন চন্দ্রিলও।

যদিও আরজি কর ইস্যুতে গত কয়েক দিন ধরে চুপ ছিলেন চন্দ্রিল। এবার তিনি যেন মুখ খুললেন না বরং শাসকদলের শিরোমনিকে রীতিমতো ধুয়ে দিলেন।

মমতার ‘উৎসব শুরু, উৎসবে ফিরুন’ মন্তব্যের পালটা জবাব দিয়ে ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের এই সদস্য বলেন, ‘এতোদিন উৎসবের সংজ্ঞা ও উপযোগিতা সম্পর্কে আমরা একরকম জানতাম। কিন্তু একজন প্রধান সমাজতত্ত্ববিদ(?) এখন উৎসবের এক নতুন উপযোগিতা সম্পর্কে আমাদের কাছে একটি তত্ত্ব সরবরাহ করেছেন। তার মতে, উৎসব যদি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু প্রতিবাদ-প্রতিরোধ-বিদ্রোহ থেমে থাকতে হবে! ঠিক যেমন রেফারি খেলা শেষের বাঁশি বাজালে তুমি আর খেলা চালাতে পার না; তেমনিভাবে তোমার মনের মধ্যে যতখানি ক্ষোভ সঞ্চিত হোক না কেন, উৎসব এলে সেটাকে তুমি আর উগরে দিতে পারবে না। উৎসব যে একটা সুমহান আব্বুলিশ, যেটা বলে দিলে তুমি আর চোর ধরতে পারবে না।’

চন্দ্রিল যেন এমন বক্রোক্তির মাধ্যমে ক্ষুদে নাপাম বোমা ফাটালেন। তার স্বভাবসুলভ স্যাটায়ার চলতে থাকে ভিডিওচিত্রে– ‘কী ঘটেছে? একটা প্রখর অন্যায় ঘটেছে। অনেকজনের মনে হয়েছে, যে অন্যায়ের প্রতিকার করার কথা ছিল যাদের, তারা সেই অন্যায়ের প্রমাণ লোপাটে সাহায্য করেছে’। যে সেমিনার রুম থেকে আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, তার পাশেই একটি ঘর ভাঙার বিষয়টিকেই ইন্ডিকেট করলেন চন্দ্রিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর