শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

এক সপ্তাহ আগে মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলেন; দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ টাইম ভিউ
এক সপ্তাহ আগে মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলেন; দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক সপ্তাহ আগেই আত্মসমর্পণ করতে বলেছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ এর বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। ট্রাম্প জানান, “এক সপ্তাহ আগে” প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে কথা হয়েছিল তার। ওই সময় তাকে বলেছিলেন “তোমাকে হাল ছেড়ে দিতে হবে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে”।

“আমরা চার দিন আগে এটি করতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়া ঠিক ছিল না,” ফক্স নিউজকে বলেন ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলার তেল শিল্পের অগ্রগতিতে আমেরিকা “জোরালোভাবে যুক্ত” থাকবে। তিনি আরও বলেন, যখন মাদুরোকে বন্দি করা হয়েছিল, তখন তিনি “এমন একটি বাড়িতে ছিলেন যা ঘরের চেয়ে দুর্গের মতো ছিল” যেখানে “চারপাশে শক্ত ইস্পাত ছিল”। ভেনেজুয়েলায় হামলার সময় “কিছু লোক আহত হয়েছে কিন্তু কোনও মৃত্যু হয়নি,” বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর