শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ওভারপাস থেকে পড়ে গেল বাস: নিহত ১, আহত প্রায় অর্ধশত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

নরসিংদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে একজন নিহত হয়েছেন। ১০ জন গুরুতরসহ আহত হয়েছেন মোট ৪৪ জন।

শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরশহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঢাকা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি সিলেট যাচ্ছিলো। পণ্যবাহী ট্রাক ওভারটেকের সময় আরেকটি গাড়ি সামনে চলে আসে। চালক নিয়ন্ত্রণ হারালে ওভারপাস থেকে নিচে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান সিলেটের নুরুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর