কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মিরপুরের এক পর্যটক। এসময় মুমূর্ষু অবস্থায় অপর একজনকে উদ্ধার করেন সি সেইফ লাইফ গার্ড কর্মীরা।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সজীব হোসেন (২৬) ও নেছার আহমদ (২৫) গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় দুজন। পরে সৈকতে থাকা সি সেইফ লাইফ গার্ড কর্মীদের খবর দিলে তারা নেছার আহমদকে উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে সজীব।