শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত বাইডেন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি  

বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যাওয়ার পর তার শরীকে করোনা ধরা পড়ে।

করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে তিনি নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর বাইডেনকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে। তিনি বলেন, বাসায় বসেই বাইডেন সব ধরনের দায়িত্ব পালন করবেন।

এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই তার ওপর চাপ বাড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর