সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

কর্মসূচিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই কৃষক দল নেতার মৃত্যু

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ টাইম ভিউ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন। বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচিতে তারা যাচ্ছি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে উপজেলার ঘুড়কা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ও ডুমরাই দক্ষিণপাড়ার বিরু সেখের ছেলে ওমর ফারুক এবং একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম।

রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় যোগ দিকে ওমর ফারুক ও ফরিদুল মোটরসাইকেলে করে হাটিকুমরুল এলাকায় যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থায় অবনতি হলে দুজনকে বগুড়ায় নেওয়ার পথে ওমর ফারুক মারা যান।

বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদুলও মারা যান। ওসি ইসমাইল হোসেন বলেন, দুজনের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনার পরপর চালক ও সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর