রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭ টাইম ভিউ
কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার
ছবি-সংগৃহীত

কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অগ্নিকাণ্ডের পর কয়েক দিন ধরে পলাতক ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বাড়িতে ফেরার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গত বুধবার ভোরে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে থাকা ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। ওই ঘটনায় নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজনই বাংলাদেশি নাগরিক। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের তিন বছরের ছেলে স্বর্ণাশিস এবং আফসানার বাবা মো. আকরাম আলীও রয়েছেন।

আগুনে দুই ভারতীয় নাগরিকও নিহত হন। তাদের একজন শিখা ইনের কর্মী সন্দ্বীপ পাসোয়ান এবং অন্যজন কলকাতার বাসিন্দা যোগ নারায়ণ আগরওয়াল। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে পুড়ে নয়, মূলত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই নয়জনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের পরপরই হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় পাঁচ মাস আগে তিনি বীরেশ্বর মিত্রের কাছ থেকে মাসে ৪০ হাজার রুপিতে হোটেলটি ইজারা নিয়েছিলেন। পরে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে গাফিলতির কারণে প্রাণহানির অভিযোগে মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর