শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১০৫ টাইম ভিউ

আমাদের নদ-নদী গুলো আমাদের ভবিষ্যৎ – এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় পৌর শহরের আন্ধারমানিক নদী সংলগ্ন হেলিপ্যাড মাঠে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন -সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক সাইদুর রহমান সাইদ, আলফাবেট স্কুলের ডাইরেক্টর মোস্তফা জামান সুজন,সাংবাদিক সৈয়দ রাসেল, রাসেল মোল্লা, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আন্দারমানিক নদীসহ সকল নদীর সীমানা নির্ধারন এবং দখল দূষন বন্ধের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে দখল ও দূষনে অস্তিত্ব সংকটে থাকা খালগুলোকে রক্ষা ও খননের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর