শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ টাইম ভিউ

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে একটি দ্বিতল ভবন থেকে ইমরান মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমরান ছিলেন স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যান। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোন্দা গ্রামের তুহিন মৃধার দ্বিতল ভবনের দোতলায় থাকা দুটি রুমে ইমরান তার ভাইসহ বসবাস করতেন। রাতের খাবার শেষে দু’জন নিজেদের রুমে যান। এক পর্যায়ে ইমরানের স্ত্রী তাকে ফোন দিয়ে সাড়া না পেয়ে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। ইমরানের ভাই ঘরে গিয়ে দেখতে পান, ইমরান গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তৎক্ষণাৎ পরিবারের সদস্যদের সহায়তায় ইমরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। ইমরানের মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর