শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কানাডায় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল বিমান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ টাইম ভিউ

উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় সোমবার বিকালে বিকালে যুক্তরাষ্ট্রের মিনেসোডা থেকে ৭৬ যাত্রী ও ৪ ক্রু নিয়ে ডেল্টা এয়ার লাইনের উড়োজাহাজটি টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বিমানটি উল্টে গেল তা জানা জায়নি।

সংবাদমাধ্যমটি বলছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, “জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।”

এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ সংবাদ সংস্থাকে জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্যান্য এলাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

টরোন্টো বিমানবন্দেরর প্রধান নির্বাহী দেবোরা ফ্লিন্ট বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বীরত্বপূর্ণ কাজ করেছেন জরুরি কর্মীরা। এরই মধ্যে অনেক যাত্রী তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

এই বিমান দুর্ঘটনার কারণ এখনও অজানা।

টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর