শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১০১ টাইম ভিউ

ছয় দফা দাবির বাস্তবায়ন ও কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পড়ে প্রতিবাদ মিছিল করেছেন নরসিংদীর সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেলে সাহেপ্রতাপ মহাসড়কে গিয়ে শেষ হয়। সারাদেশের সঙ্গে একযোগে নরসিংদীর কারিগরি শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি জানিয়ে আসছেন। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনারও তীব্র প্রতিবাদ জানান তারা।ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

১. হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া অবৈধ পদোন্নতিপ্রাপ্ত জুনিয়র ইনস্ট্রাক্টরদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা

২. ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন

৩. বিতর্কিত নিয়োগবিধি সংশোধন

৪. ২০২১ সালে রাতারাতি নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল

৫. মামলার সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি

৬. চাকরি ক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের সুনির্দিষ্ট অগ্রাধিকার নিশ্চিত করা

শিক্ষার্থীরা আরও জানান, যদি দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনে নামা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর