বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাফরুল থানা শাখার ৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ইমরান গাজীকে আহ্বায়ক, আবি আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফয়সাল মাহমুদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং রাজপথের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী দিনে সংগঠনের আদর্শ বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাফরুল থানা এলাকায় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
