বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

মোঃ আসিফ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় অন্য একটি কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন আপন দুই ভাই, চালক- মো. সাগর (২২) ও মো. বেলাল (১৬)। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন জানান, ভোরে ছুপুয়া এলাকায় ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান সড়কে বিকল হয়ে যায়। এ সময় চালক ও হেলপার গাড়িটি চালু করার জন্য অপর একটি কাভার্ডভ্যানের সহায়তা নেয়। রাস্তার একপাশে দাড়িয়ে গাড়ি ঠিক করছিল তারা। এসময় পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয় সহায়তাকারী গাড়িটিকে। এতে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয় নষ্ট গাড়ির শ্রমিক সাগর ও বেলাল। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনা কবলিত ৩টি কাভার্ডভ্যান আটক করা হলেও ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর