শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নানকরা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন।

নিহতরা হলেন, ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে সাইমান (৫ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাস্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)।

নিহত মামুনের ভাই হানিফ জানান, তার ভাই মামুন বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে ফেনীতে আসে। মামুন ঢাকায় একটি হাসপাতালে চাকরি করেন। তিনি আজ সকালে স্ত্রী-সন্তান ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাসযোগে ফেনী থেকে রওয়ানা হন। কিছুক্ষণ পরে শুনি তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের নানকরা এলাকায় শুক্রবার সকাল ৬টায় ঢাকামুখী লেইনে একটি মাইক্রোবাস (ঢাকামেট্টো চ-১৩-৩৬৬২) সামনে ট্রাক দাঁড়ানো থাকায় গতি কমিয়ে দেয়। এসময় পিছনে দ্রুত গতিতে থাকা স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নীচে ছিটকে পড়ে যায়। এসময় মাইক্রোবাস চালক ও শিশুসহ চারজন ঘটনাস্থলে নিহত হন। নিহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর