শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত ৪৫ ভারতীয়র মহদেহ কেরালায় পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

কুয়েতের বহুতল ভবনে আগুনে মারা যাওয়া ৪৫ জনের দেহ নিয়ে কেরালায় পৌঁছেছে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান। কুয়েতের মাগনাফে একটি বহুতল ভবনে বিধ্বংসী আগুনে ৪৫ জন ভারতীয় প্রাণ হারান এবং ৩৩ জন আহত হন। তবে এর আগে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছিল, নিহত ৪৯ জনের সবাই ভারতীয় নাগরিক। তবে নিহতদের মধ্যে অন্যান্য দেশওর নাগরিকও রয়েছে।

ঘটনার দুই দিন পর ৪৫ জনের মরদেহ নিয়ে বিমান বাহিনীর একটি বিশেষ বিমান কেরালায় কোচিতে এলো। মৃত ৪৫ জনের মধ্যে ২৪ জনই কেরালার। তাই বিমানটি প্রথমে কোচিতে নামে। কেরালা ছাড়াও তামিলনাড়ু থেকে সাতজন, উত্তরপ্রদেশ থেকে তিনজন, ওড়িশা থেকে দুইজন এবং বিহার, পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ থেকে একজন মারা গেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং কুয়েত গিয়েছিলেন এই মৃতদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য। তিনিও বিশেষ বিমানেই কোচি এসেছেন। বৃহস্পতিবার কীর্তি বর্ধন বলেছিলেন, অনেকগুলো দেহ এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেনার কোনো উপায় নেই। তাদের পরিচয় নির্ধারণ করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছে।

কেরালার মন্ত্রী বীনা জর্জকে কুয়েতে পাঠাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বীনা জর্জ শুক্রবার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তাকে কুয়েত যাওয়ার অনুমতি দেয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কেরালার দুর্ঘটনাগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য তিনি কুয়েত যেতে চেয়েছিলেন।

বীনা জর্জের অভিযোগ, কুয়েতের দূতাবাসও সব খবর দিচ্ছে না।

তারা কুয়েত থেকে যে তথ্য পেয়েছেন, তা হলো, সাতজন এখনো হাসপাতালে ভর্তি আছেন। তার মধ্যে চারজন কেরালার মানুষ। কিন্তু এটা সরকারিভাবে জানানো হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর