শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গুলি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : গাজা শহরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হয়েছে। একটি বাহিনী গুলি চালালে কয়েক ডজন ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হামলা চালানোর পর মরদেহগুলো ঘটনাস্থলেই পড়ে আছে। ইসরায়েলি বাহিনীর হামলার কারণে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারেনি।

কয়েকদিন থেকেই মরিয়া হয়ে খাবার খুঁজছেন দক্ষিণ গাজাবাসীরা। অপুষ্টি ও অনাহারের অনেকেই পায়ে হেঁটে দক্ষিণ দিকে যাচ্ছেন তারা।

গতকাল বুধবার ইসরায়েলি বাহিনীর আর্টিলারি হামলায় গাজা শহরের উপকূলীয় আল-রশিদ রাস্তায় খাবারের জন্য অপেক্ষায় থাকা তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু তাই না, কামাল আদওয়ান ও আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ৯ শিশুর মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে ৩০ হাজার ৯৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজার ৩২৫ জন ফিলিস্তিনি।এ দিকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর