বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, আটক ১

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ টাইম ভিউ
খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, আটক ১
ছবি-সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খিলগাঁও থানার পেছনে বাটার শোরুমের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মাজহারুল নামে একজনকে আটক করা হয়েছে।তিনি বলেন, আটক মাজহারুল নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও তার সঙ্গে কোনো রিকশা পাওয়া যায়নি।

আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য এসেছে তিনি ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাতেন। তাকে বহন করা একটি মোটরসাইকেল সন্দেহের তালিকায় রয়েছে। মোটরসাইকেল চালককে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর