শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গণঅভ্যুত্থানে গুলি করা পাবনার চেয়ারম্যান সাঈদের বাড়ি গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ টাইম ভিউ

গত ৪ আগস্ট পাবনা শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি গুলিবর্ষণকারী পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়ি ভাংচুর করছেন ছাত্র-জনতা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ চত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও।

পরে বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ের বাড়ির দিকে রওনা দেয় ছাত্র-জনতা। সেখানে পোঁছে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এসময় ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় সাঈদের বাড়িতে। ঐসময় গানের তালে তালে উল্লাস করেন জনতা। একইসাথে বুলডোজার আসবে বলে মাইকে ঘোষণা দেওয়া হয়।এর আগে সকালে সাঈদের বাড়ি ভাঙ্গার কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের‌ কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবেনা ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুন:প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দিবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে জানতে চাইলে প্রশাসনের কেউ মন্তব্য করতে চাননি।

তবে এর আগে সকালে পাবনার পরিস্থিতি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত‌ পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে। আমরা এরকম (ভাংচুর) কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর