শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গরু যখন জেব্রা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : গরু যখন জেব্রা। গরুর গায়ে রং দিয়ে জেব্রার মতো ডোরা বানিয়ে দিয়েছেন মালিক। অদ্ভুত এ ঘটনা দেখা যায় জাপানের হংসু দ্বীপের ইয়ামাগাতা অঞ্চলে। গরুকে জেব্রা সাজানোর পেছনে অবশ্য যৌক্তিক কারণ রয়েছে। আর তা হলো গরুকে মাছি ও মথ থেকে বাঁচানো।

ইয়ামাগাতার গরু খামারিরা দীর্ঘদিন ধরেই গরুকে জেব্রা সাজানোর এই চর্চা ধরে রেখেছেন। এ জন্য মৃদু ব্লিচ বা স্প্রে পেইন্ট ব্যবহার করা হয় বলে জানিয়েছে স্থানীয় মেইনিচি পত্রিকা।

জাপানের ওই অঞ্চল ওয়াগু মাংসের জন্য বিখ্যাত। এখানকার গরু থেকে ওই মাংস আসে। গরুর পালকে রক্ষার জন্য খামারিরা রীতিমতো বিজ্ঞানীদের দ্বারস্থ হন। তাঁরা তিন বছর গবেষণা করে দেখেন, জেব্রার মতো ডোরাকাটা গরুকে মাছি আক্রমণ করে কম।

জাপানের কালো জাতের গরুগুলো থেকে ভালো মানের ওয়াগু মাংস পাওয়া যায়। খামারিদের অভিযোগ ছিল, এসব গরুকে রক্তচোষা মথ ও মাছি বেশি আক্রমণ করে। এতে গরুর প্রজননের ওপর প্রভাব পড়ে। মাছির ভয়ে গরুকে চরতে দিতেও ভয় পেতেন তাঁরা।

ইয়ামাগাতা অঞ্চলের কৃষি প্রচার বিভাগের এক কর্মকর্তা বলেন, গরুকে জেব্রার রং দেওয়ার পর তাঁদের দুশ্চিন্তা কমেছে। এতে গরু নিশ্চিন্তে চরতে পারে।

এ ধরনের জেব্রা সাজানোর ফলে মাছির আক্রমণ কেন কম হয়, তার কোনো বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করেননি গবেষকেরা। কিন্তু সেখানকার খামারিরা ইতিমধ্যে গরুগুলোকে জেব্রা সাজাতে শুরু করেছেন। কিন্তু জেব্রার রং দেওয়া গরুগুলোকে অন্য গরুগুলো আক্রমণ করে না দেখেই খুশি সেখানকার খামারিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর