শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গাজা থেকে আরো ২০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ টাইম ভিউ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আরও ২০ ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। উত্তর গাজার একটি পরিত্যক্ত জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স উদ্ধারকারী দল। গত রবিবার (২ ফেব্রুয়ারি) উত্তর গাজার শেখ জায়েদ শহরে একটি ধ্বংসপ্রাপ্ত স্কুলের কাছে একটি খালি জমিতে বালির স্তূপ থেকে মৃতদেহ উদ্ধার অভিযান প্রত্যক্ষ করেছেন। খবর আনাদোলুর।

উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট এক উদ্ধারকর্মী বলেন, দক্ষিণ গাজা উপত্যকা থেকে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য একটি পরিত্যক্ত সমতল জমিতে আশ্রয় শিবির তৈরি করার সময় এসব মরদেহ উদ্ধার হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকারী বলেন, এই মৃতদেহগুলো ফিলিস্তিনিদের, যাদের ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করে এখানে মাটিচাপা দিয়ে ছিল। তিনি আরও বলেন, মৃতদেহগুলো উদ্ধারের পর থেকে অনেক সময় অতিবাহিত হলেও এখনো সেগুলো শনাক্ত করা যায়নি।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে, ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ এবং গাজা উপত্যকার রাস্তা থেকে শতশত ফিলিস্তিনির মরদেহ উদ্ধার হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উদ্ধারকারী দল ৪৮৮টি মৃতদেহ উদ্ধার করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ৪৭ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আর দীর্ঘ এ সময়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজারের বেশি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর