শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাজায় আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দেবে কলম্বিয়

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

গাজাতে ইসরায়েলের যুদ্ধের তীব্র সমালোচক কলম্বিয়া সরকার আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা সেবা দেবে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সরকার এই নির্দেশ দিয়েছে।

উপমন্ত্রী এলিজাবেথ টেলর জে ঘোষণা করেছেন, ‘আমরা ফিলিস্তিনি শিশুদের মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। যারা তাদের পরিবারের সঙ্গে পুনর্বাসনের জন্য কলম্বিয়ায় ভ্রমণ করবে।

’ তিনি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সঙ্গে রাষ্ট্রীয় সফরে স্টকহোমে ছিলেন, তখন তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, সরকার বিশ্বাস করে যে কলম্বিয়ার সামরিক চিকিৎসকরা দেশটির কয়েক দশক ধরে চলা অভ্যন্তরীণ দ্বন্দ্বের সময় আহতদের যত্ন নেওয়ার সময় যে দক্ষতা অর্জন করেছেন তা তারা ফিলিস্তিনের আহত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।

তবে টেলর জে বলেননি কলম্বিয়ায় কতজন শিশুকে নিয়ে যাওয়া হবে এবং কীভাবে তাদের যুদ্ধ-বিধ্বস্ত গাজা থেকে নিয়ে আসা হবে। কলম্বিয়া ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং জার্মানিতে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ইসরায়েলে হামাসের আক্রমন করে গত বছরের ৭ অক্টোবর। সে হামালায় প্রাণ হারায় ১ হাজার ১৯৪ জন। এরপর গাজায় ইরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে কমপক্ষে ৩৭ হাজার ২৩২ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক লোক বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

পেট্রো কলম্বিয়ার প্রথম বামপন্থী রাষ্ট্রপতি। তিনি বারবার হামাসের আক্রমণে ইসরায়েলের সশস্ত্র প্রতিক্রিয়ার সমালোচনা করে আসছেন এবং গত সপ্তাহে দেশে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করেছেন। কলম্বিয়া ছিল ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর