শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ নিহত, মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলায় থামছে না হত্যাযজ্ঞ। সর্বশেষ হামলায় আরও অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজারে। রবিবার (১৭ আগস্ট) আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৬২ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ জন মারা গেছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

এ ছাড়া, মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। শুধু সাহায্য নেওয়ার সময় গত ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনেরও বেশি।২০২৩ সালের অক্টোবর থেকে অনাহার-সম্পর্কিত মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৫৮ জনে। এর মধ্যে ১১০ জন শিশু।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে। তবুও অব্যাহত রয়েছে আগ্রাসন। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর