শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গাজায় একদিনে ৭২ জন নিহত, মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৩৩০

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮৭ টাইম ভিউ

গাজায় শুক্রবার (৮ আগস্ট) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ৭২ জন নিহত হয়েছেন। এসময় আহত হন প্রায় ৩১৪ জন। এতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে। তাদের পাশাপাশি আহত হন আরও ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন ফিলিস্তিনি।বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে।

ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে—যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।

এদিন নিহত ৭২ জনের মধ্যে ১৬জন ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে। কারণ, খাদ্য ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও নির্বিচারে গুলি করছে ইসরায়েলি সেনারা। এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে গাজায় নিহত হয়েছেন মোট ১ হাজার ৭৭২ জন।

এ ছাড়াও সামরিক অভিযান চালানোর পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে ইসরায়েল। ফলে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় না খেতে পেয়ে এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ২০১ জনের। এদের মধ্যে ৯৮ জনই শিশু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর