শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাজায় হামলা না থামালে ইসরায়েলকে কয়লা দেবে না কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে তাদের কাছে কয়লা বিক্রি বন্ধ করেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গতকাল শনিবার এই ঘোষণা দেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেওয়া হবে না। গতকাল ৮ জুন (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা জানিয়েছেন গুস্তাভো পেত্রো।

কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছি। তিনি আরও বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য না করা পর্যন্ত কয়লার রপ্তানি বন্ধ থাকবে।

কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে, গত বছরের প্রথম আট মাসে দেশটি ইসরায়েলে ৩২ কোটি ডলারের কয়লা রপ্তানি করেছিল। কলম্বিয়া সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের পাঁচ দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর হবে।

এর আগে গত পহেলা মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। গত আট মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল ৩৬ হাজার ৮০১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর