শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোয়ান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত পরিস্থিতি নিয়ে এরদোয়ান আরও বলেন, ইসরায়েলি নেতৃত্ব ভুল না শুধরিয়ে এবং রাষ্ট্রীয় প্রজ্ঞার আলোকে কাজ না করে একটি সংগঠনের মতো ব্যবহার করছে। এটা তারা এই অঞ্চলের বাইরের (মধ্যপ্রাচ্য অঞ্চলের) খল অভিনেতাদের দ্বারা প্ররোচিত হয়ে করছে। ইসরাইলি নেতৃত্বের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি, তারা যেন বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিধি না বাড়ায় এবং অবিলম্বে গণহত্যার মতো অভিযান বন্ধ করে।

গাজায় ইসরাইলি আগ্রাসনের জন্য পশ্চিমা শক্তি ও গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোয়ান।তিনি বলেছেন, এই অঞ্চলকে অবশ্যই যত দ্রুত সম্ভব চলমান উন্মত্ততা থেকে মুক্ত করতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট এ সময় বলেন, পশ্চিমা দেশগুলো এগুলো উৎসাহিত করছে এবং তাদের গণমাধ্যমগুলো বৈধতা দানের প্রতিযোগিতায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি। এক নতুন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই অঞ্চলটিতে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আমরা বিশ্বাস করি। এতে অঞ্চলটি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর