বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ

গাজার ধ্বংসস্তূপের নিচে মৃত মায়ের দুগ্ধপান করছিল শিশু, কাঁদলেন উদ্ধারকারীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইজরায়েলের একের পর এক বিমান হামলায় চারদিকে শুধু ধ্বংসের ছবি। বহুতলগুলি গুঁড়িয়ে গিয়েছে। প্রাণ বাঁচাতে গাজ়া ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন সেখানকার বাসিন্দারা। আহতদের এবং ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা লোকজনকে উদ্ধারের কাজ চলছে।

তেমনই একটি বহুতলে উদ্ধারকাজ চালানো হচ্ছিল। ১৩ তলার সেই বাড়িটি রকেট হামলায় গুঁড়িয়ে যায়। সেই ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তার খোঁজ চালাচ্ছিল উদ্ধারকারী দল। তখনই তারা একটি দৃশ্য দেখে কেঁদে ফেললেন। উদ্ধারকারীরা দেখেন, এক মহিলা নিথর হয়ে পড়ে রয়েছেন। তার পাশেই শোয়া একটি শিশু। সে তার মায়ের স্তন্যপান করছে।

হামাসের হামলায় ইজরায়েলে ১৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েক হাজার। অন্য দিকে, ইজরায়েল গাজ়া ভূখণ্ডে হামলা চালানোয় ১৪০০ জনের মৃত্যু হয়েছে।

আহমেদ নামের এক ব্যক্তি দাবি করেন, যে বহুতল থেকে মহিলার দেহ এবং এক শিশু উদ্ধার হয়েছে, ওই বহুতলের ১৩ তলায় তাঁর বোন থাকতেন। বোনের খোঁজেই তিনি এসেছিলেন। কিন্তু দেখেন যেখানে বহুতলটি ছিল, সেটি পুরো গুঁড়িয়ে গিয়েছে। আহমেদ জানান, তার ভাগ্নে ইয়ামিনের বয়স এক মাস। মেনিনজাইটিসের জন্য দু’দিন আগেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আহমেদের বোনের মৃত্যু হলেও আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে তার ভাগ্নে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর